কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
Latest online bangla news BD
December 09, 2019
অন্যান্য
,
কিশোরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপস্থিত ব্যক্তিবর্গের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সুচনা হয়। কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাবুল, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আব্দুল খালেক, কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাজু, জনকল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক একেএম সায়েদ হোসেন সাবুল, মাগুড়া স্বাধীন বাংলা যুব ক্রীড়া চক্রের রিপন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ।
